দেওয়ানগঞ্জে বিশাল ওয়াজ মাহফিলে ২৫ জন হাফেজ কে পাগড়ী প্রদান – দৈনিক আজকের জামালপুর

দেওয়ানগঞ্জে বিশাল ওয়াজ মাহফিলে ২৫ জন হাফেজ কে পাগড়ী প্রদান – দৈনিক আজকের জামালপুর




দেওয়ানগঞ্জে বিশাল ওয়াজ মাহফিলে ২৫ জন হাফেজ কে পাগড়ী প্রদান – দৈনিক আজকের জামালপুর



খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার দিস্তার বন্দী উপলক্ষ্যে বার্ষিক বিশাল বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। গত ৯ নভেম্বর সোমবার বিকালে দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসা মাঠে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। দেওয়ানগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ আব্দুস ছালামের সভাপতিত্বে এবং দেওয়ানগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলহাজ¦ মোঃ আমিনুল ইসলাম রাজা মিয়ার সঞ্চালনায় ওয়াজ মাহফিলে শাইখুল হাদিস মুফতী আব্দুর রাজ্জাক কাসেমী দা.বা. জামিয়া ইসলামিয়া আরাবিয়া বালিয়াপুর, সাভার, ঢাকা। মুফতী আবিদ আল আহসান দা.বা. খতিব, বায়তুল মমিন জামে মসজিদ, মিরপুর, ঢাকা। ওয়াজ মাহফিলে তিলাওয়াত করেন একাধিক পুরষ্কার প্রাপ্ত আন্তর্জাতিক ক্বারী শায়েখ আবু সালেহ মোহাম্মদ মুসা। ওয়াজ মাহফিলে স্থানীয় উলামায়ে কেরামগণও ওয়াজ ফরমান। দিস্তার বন্দী উপলক্ষ্যে যে সব হাফেজদের পাগড়ী প্রদান করা হয় তারা হচ্ছেন, মোঃ ফাহিম, শফিকুল ইসলাম শান্ত, জিহাদ হাসান, আফসান হোসাইন, ওয়াজকুরুনী, ফারহাতুল হাসান নাফিস, শামীম সরদার, আনাছ বিন এখলাছ, মিকাইল ইসলাম, রাব্বি মিয়া, তামিম হাসান, মিনহাজুল ইসলাম মিনহাজ, মোস্তাফিজুর রহমান, শাহরিয়ার আহমদ সৌরভ, আব্দুর রহমান, আশরাফুল ইসলাম, জুনাইদ রহমান, মাসুম বিল্লাহ-১, তারিকুল ইসলাম, আশরাফুল ইসলাম, মাসুম বিল্লাহ-২, আব্দুল্লাহ রহমান রুহাদ, শামছুল আলম, জয়নাল আবেদীন ও মোঃ ইলিয়াছ মিয়া।


Explore More Districts