দেওয়ানগঞ্জে বজ্রপাতে ৪ গরুর মৃত্যু – দৈনিক আজকের জামালপুর

দেওয়ানগঞ্জে বজ্রপাতে ৪ গরুর মৃত্যু – দৈনিক আজকের জামালপুর




দেওয়ানগঞ্জে বজ্রপাতে ৪ গরুর মৃত্যু – দৈনিক আজকের জামালপুর



খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জে বজ্রপাতে ৪ গরুর মৃত্যু হয়েছে। ২৬ এপ্রিল রোববার বিকালে এ ঘটনা ঘটে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের পশ্চিম কাজলাপাড়া মন্ডল বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে। গরুর মালিক স্থানীয় চিকাজানী ইউনিয়নের মেম্বার শাহিন ভান্ডার নয়াদিগন্তকে জানান, রোববার বিকালে আমার ৫টি গরু ব্রহ্মপুত্র নদের পাড়ে ঘাস খাচ্ছিল, এ সময় উত্তর-পশ্চিম কোণ থেকে দমকা বাতাস ও বর্ষণের সাথে আকাশে ব্যাপক বিদ্যুৎ চমকাচ্ছিল। একপর্যায়ে গরু গুলোর ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই ৪টি গরু মারা যায়, ১টি গরু আহত হয়। একদিনেই ৪ গরুর মৃত্যু হওয়ায় ভেঙে পড়েছেন ইউপি সদস্য শাহিন ভান্ডার। ঘটনার সাথে সাথে এলাকার শতশত উৎসুক জনতার ভীড় জমে সেখানে।


Explore More Districts