দেওয়ানগঞ্জে নো ম্যান্স ল্যান্ডে ৪ দিন ধরে আটকা নারী ঝুঁকিতে নিরাপত্তায় – দৈনিক আজকের জামালপুর

দেওয়ানগঞ্জে নো ম্যান্স ল্যান্ডে ৪ দিন ধরে আটকা নারী ঝুঁকিতে নিরাপত্তায় – দৈনিক আজকের জামালপুর




দেওয়ানগঞ্জে নো ম্যান্স ল্যান্ডে ৪ দিন ধরে আটকা নারী ঝুঁকিতে নিরাপত্তায় – দৈনিক আজকের জামালপুর



দেওয়ানগঞ্জ সংবাদদাতা
জামালপুরের দেওয়ানগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে দীর্ঘ ৪ দিন ধরে আটকা পড়ে আছে অসহায় এক নারী। তার আনুমানিক বয়স ৩০। জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের ১০৭৬ নং আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে অবস্থান নেওয়া ঐ নারীকে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) গত ১০ নভেম্বর বাংলাদেশে পুশ ইন করানোর অপচেষ্টা করলে ঐ পুশ ইন এ বাধা প্রদান করে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী। গত ৪ দিন যাবৎ দু’দেশের মধ্যবর্তী নো ম্যান্স ল্যান্ডে আটকে পড়ে থাকা মেয়েটিকে সীমান্তবর্তী বাংলাদেশীরা দয়া করে রুটি, পানির বোতল, শুকনো খাবার সহ অন্যান্য খাদ্যদ্রব্য ছুড়ে দিচ্ছে বলে জানা যায়। স্বাস্থ্য বিভাগের লোকদের মতে জঙ্গলাকির্নস্থানে ক’দিন ধরে আটকা মেয়েটির খাওয়া নেই, ঘুম নেই, থাকার জায়গা নেই, চরম টেনশন, আতঙ্ক। এছাড়াও ডেঙ্গুসহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা। বিষাক্ত সাপের কামড়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। দেওয়ানগঞ্জে সীমান্তবর্তী এলাকাসহ নানা স্থানে বিষাক্ত সাপের কামড়ের কথা শোনা যাচ্ছে। বেশ ক’জন সাপের কামড়ে আহত, মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। পাথরের চর এলাকা বাসী জানান, গত ১০ নভেম্বর সকালে আনুমানিক ৩০ বছর বয়সী ঐ নারীকে ভারতের লুকায়ের চর বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা চালায়। ঐ সময় বিজিবি ও এলাকাবাসী এতে বাধা প্রদান করেন। জামালপুর ৩৫ বিজিবি সহকারী পরিচালক মোঃ ইমাম হোসেন সাংবাদিকদের জানান, ১০ নভেম্বর বিএসএফ ঐ নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় লোকজন এতে বাধা প্রদান করে। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন এক প্রশ্নের উত্তরে এ সাংবাদিককে জানান, আজ ১৩ নভেম্বর শুক্রবার পর্যন্ত দু’দেশের মাঝে নো ম্যান্স ল্যান্ডে আটকা পড়া নারী এখনও সেখানেই আটকা রয়েছে।


Explore More Districts