দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার – দৈনিক আজকের জামালপুর

দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার – দৈনিক আজকের জামালপুর




দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার – দৈনিক আজকের জামালপুর



দেওয়ানগঞ্জ সংবাদদাতা
জামালপুরের দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় ২ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। ৯ জুন মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ২ আওয়ামী লীগ নেতা হলেন, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজল হক খান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোজাফফর আলী। গ্রেফতার ফজল হক খান দেওয়ানগঞ্জ ইউনিয়নের খড়মা খানপাড়া গ্রামের ভোলাখানের পুত্র ও মোজাফফর আলী চুকাইবাড়ী ইউনিয়নের বালুগ্রামের ইদ্রিস আলীর ছেলে। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন নয়া দিগন্তকে জানান, ৮ জুন সোমবার গভীর রাতে দেওয়ানগঞ্জ পৌরসভার বাদে শসারিয়াবাড়ী গ্রামে জামায়াত নেতা মো. আজাদুল হকের বাড়ির সামনে পাকা রাস্তার উপর একাধিক ককটেল বিস্ফোরিত হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। আশেপাশের লোকজন ছুটাছুটি ও ডাকচিৎকার করতে থাকে। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানায় নাশকতার একটি মামলা দায়ের করা হলে মঙ্গলবার দিনভর বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ নেতা মো. ফজল হক খান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোজাফফর আলীকে গ্রেফতার করে একইদিন ৯ জুন মঙ্গলবার তাদের জামালপুর আদালতে প্রেরণ করা হয়।


Explore More Districts