দেওয়ানগঞ্জে কবর থেকে কংঙ্কাল চুরির ঘটনায় এক ব্যক্তি গ্রেফতার – দৈনিক আজকের জামালপুর

দেওয়ানগঞ্জে কবর থেকে কংঙ্কাল চুরির ঘটনায় এক ব্যক্তি গ্রেফতার – দৈনিক আজকের জামালপুর




দেওয়ানগঞ্জে কবর থেকে কংঙ্কাল চুরির ঘটনায় এক ব্যক্তি গ্রেফতার – দৈনিক আজকের জামালপুর



খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান সাংবাদিকদের জানান ৩ জুন মঙ্গলবার দেওয়ানগঞ্জ বাজারের মধ্যস্থল চাল হাটিতে সরকারি এক স্থাপনার ময়লা ফেলানোর পরিত্যক্ত এক কক্ষে ২টি বস্তা ভর্তি মড়া মানুষের মাথার খুলি ও কঙ্কাল পাওয়ার সংবাদে তৎক্ষনাত সেখানে গমন করে তা উদ্ধার করা হয়। কখন কিভাবে সেখানে এসব আনা হয়েছে তা জানা যায়নি, তবে সিসি টিভি ক্যামেরায় দেখা যায় মঙ্গলবার ভোর ৪:৪৫ মিনিটে চাল হাটিতে বস্তাগুলো আনতে দেখা যায়। সোমবার দিনে ও মঙ্গলবার রাতে ঈদ উপলক্ষে উপজেলা সদরে পুলিশি তৎপরতার কারণে হয়তো খুলি ও কঙ্কালগুলো স্থানান্তর করতে না পেরে বাজারে ময়লা ঘরে রেখেছে। সেখানকার দোকানপাটে লাগানো সিসি টিভি ক্যামেরার সূত্র ধরে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে তার নাম ঠিকানা বলেনি পুলিশ । আটক ব্যক্তির স্বীকারোক্তিতে তাকে নিয়ে যাওয়া হয় উপজেলার চিকাজানি ইউনিয়নের কাজলা পাড়া গ্রামে । সেখানকার এক কবর স্থান থেকে এসব খুলি ও কঙ্কাল চুরির আলামত পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি খুলি ও হাড় গোড় চুরির ঘটনা স্বীকার করে। ওসি নাজমুল হাসান এক প্রশ্নের উত্তরে জানান, এই চুরির সাথে সম্ভবতঃ একটি অপরাধি সিন্ডিকেট জড়িত থাকতে পারে। তাদের খুজে বের করার ব্যাপক তৎপরতা চলছে।


Explore More Districts