দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনুন: বিরোধীদলীয় নেতা

দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনুন: বিরোধীদলীয় নেতা

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন এবং ফেনীতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা শফিকুর রহমান। একই সঙ্গে তিনি দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ রোববার সকাল ১০টা ৫২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান শফিকুর রহমান।

গতকাল শনিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে উঠে পড়া একটি বাসের সঙ্গে একটি ট্রেনের সংঘর্ষ হয়। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। অন্যদিকে আজ ভোরে ফেনী সদর উপজেলার রামপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন।

Explore More Districts