পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য শামীমুজ্জামান ফিরোজ গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার পাংগাশিয়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি পটুয়াখালীতে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটিতে নিজ এলাকায় এসে শুক্রবার দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে ব্যক্তিগত সফরে যান শামীমুজ্জামান ফিরোজ। একপর্যায়ে তিনি একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চলাচল করছিলেন। অটোরিকশাটি পাংগাশিয়া ব্রিজের ঢাল দিয়ে নামার সময় হঠাৎ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও প্রশাসনের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়ায় তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুমকি উপজেলা ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিয়েছেন। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের প্রস্তুতিও রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)