জয়সোয়ালের টেস্ট ক্যারিয়ারের বয়স ২০ ম্যাচ। এরই মধ্যে তিনি ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করে ফেলেছেন। আছে ডাবল সেঞ্চুরিও। আবার এই জয়সোয়ালেরই আইপিএলে ১৩ বলে ফিফটি আছে।
কীভাবে এত কিছু পারেন, শুনুন তাঁর ছোটবেলার কোচ জওয়ালা সিংয়ের মুখে, ‘ও জানে কখন কী করতে হবে। ইনিংসের গিয়ার বদলাতে পারে, শরীরের কাছ দিয়ে খেলতে পারে, আবার বাইরের বলেও সহজে হাত চালিয়ে খেলতে পারে। ছক্কা মারতে পারে, আবার পরিস্থিতি বুঝে নিজেকে বদলে ফেলতেও পারে।’

