দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন শরীফ ও বই বিতরণ

দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন শরীফ ও বই বিতরণ

৪ January ২০২৬ Sunday ৭:৪৪:১৫ PM

Print this E-mail this


রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:

দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন শরীফ ও বই বিতরণ

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি-কটকস্থল নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিমখানায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন শরীফ ও বই বিতরণ করা হয়েছে।

কাতার প্রবাসী রিয়াদ হোসেন হাওলাদারের সৌজন্যে রবিবার (৪ জানুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে কুরআন শরীফ ও বই বিতরণ কার্যক্রমের উদ্বোধণ করেছেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া। 

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জুয়েল মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-মোহতামিম হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা ঈশা, মাওলানা আলম, মাওলানা অলিউল ইসলাম, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা আব্দুল আজিজ, হাফেজ কামাল হোসেন প্রমুখ। 

শেষে ২২৫ জন শিক্ষার্থীদের মাঝে নতুন কুরআন শরীফ ও বই বিতরণ করা হয়েছে।  

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts