দিনিপ্রো রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৩, আহত ১০ – DesheBideshe

দিনিপ্রো রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৩, আহত ১০ – DesheBideshe



দিনিপ্রো রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৩, আহত ১০ – DesheBideshe
দিনিপ্রো রেলস্টেশন

কিয়েভ,২৯ অক্টোবর-ইউক্রেনের দিনিপ্রো রেলস্টেশনের একটি প্ল্যাটফর্মে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় প্ল্যাটফর্মে একটি যাত্রীবাহী ট্রেন দাঁড়িয়ে ছিল।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ট্রেনটি জাপোরিঝিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় জেটচালিত একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

ইউক্রেনীয় রেলওয়ে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানায়, দিনিপ্রো-জাপোরিঝিয়া রুটের ৮৬৬ নম্বর ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থায় ড্রোনটি সেখানে আঘাত হানে।

পোস্টে আরও বলা হয়, ওই এলাকায় ‘উচ্চ ঝুঁকির’ সতর্কতা জারি থাকলেও প্ল্যাটফর্মে লোকজন উপস্থিত ছিলেন।

এদিকে রেলস্টেশনে রাশিয়ার এই হামলাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, রাশিয়ার কয়েকজন অলিগার্ক ও দেশটির জ্বালানি খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার পরও ইউক্রেনের জনগণের ওপর কতগুলো হামলা চালিয়েছে মস্কো। অথচ পরিস্থিতি শান্ত করাই ছিল ওই পদক্ষেপের উদ্দেশ্য।

এস এম/ ২৯ অক্টোবর ২০২৬

Explore More Districts