দানায় দিঘা ও সাগরদ্বীপে জলোচ্ছ্বাস, ডুবে গেছে নিম্নাঞ্চল

দানায় দিঘা ও সাগরদ্বীপে জলোচ্ছ্বাস, ডুবে গেছে নিম্নাঞ্চল

ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়ার পর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বড় ধরনের ক্ষতি হয়নি। দিঘা ও সাগরদ্বীপে জলোচ্ছ্বাস হয়েছে। কলকাতায় বৃষ্টি হয়েছে। তবে ওডিশার পারাদ্বীপ, পুরি এলাকায় সমুদ্র উত্তাল হয়েছে। জলোচ্ছ্বাস দেখা দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দানা ওডিশার ধামরা ও তৎসংলগ্ন ভেতর কণিকা টানর ছোট্ট দ্বীপ হয়ে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এলাকায় আছড়ে পড়ে। তখন ঘূর্ণিঝড়ের গতি ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার।

মন্দারমণি ছাড়াও বকখালী, তাজপুর, রায়দিঘি, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা, হলদিয়া ও সাগরদ্বীপের বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় দানার প্রভাব দেখা গেছে। তবে সবচেয়ে বেশি আঘাত করেছে ওডিশার পারাদ্বীপের পর পশ্চিমবঙ্গের দিঘাসহ তার আশপাশের এলাকায়।

Explore More Districts