দশমিনা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

দশমিনা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

২২ January ২০২৬ Thursday ১২:২৬:২১ AM

Print this E-mail this


দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:

দশমিনা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

পটুয়াখালীর দশমিনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী তানজির আহমেদ রিডেনকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ বুধবার তাকে বহিষ্কার করা হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের সিদ্ধান্তে অনুমোদন করেছেন।

তবে অভিযুক্ত ছাত্রদল নেতার দাবি, তারেক রহমানকে নিয়ে দেওয়া তার একটি বক্তব্য এডিট করে তাকে ফাঁসানো হয়েছে।

দশমিনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী তানজির আহমেদ রিডেন যুগান্তরকে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আমার একটি বক্তব্য এডিট করে কেন্দ্রে পাঠানো হয়েছে। আমার রাজনৈতিক প্রতিপক্ষ এমন ঘটনা ঘটিয়েছে। আমি তারেক রহমানকে নিয়ে কোনো নেতিবাচক বক্তব্য দেইনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts