দরিদ্রদের চিকিৎসায় সহায়তা বাড়ানোর অনুরোধ—সালাউদ্দিন আলমগীরের প্রতি খোলা চিঠি – News Tangail | নিউজ টাঙ্গাইল

দরিদ্রদের চিকিৎসায় সহায়তা বাড়ানোর অনুরোধ—সালাউদ্দিন আলমগীরের প্রতি খোলা চিঠি – News Tangail | নিউজ টাঙ্গাইল

নিউজ টাঙ্গাইল ডেস্ক: দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সহায়তায় ৩০ লক্ষ টাকা অনুদান দেওয়ার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সেই সহায়তা আরও বাড়ানোর অনুরোধ জানিয়েছেন মাহমুদ শরীফ নামের এক ব্যক্তি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি খোলা চিঠির মাধ্যমে এ আহ্বান জানান।

খোলা চিঠিতে তিনি উল্লেখ করেন, সালাউদ্দিন আলমগীরের এই উদ্যোগ শুধু একটি দান নয়, বরং অসংখ্য অসহায় মানুষের জীবনে আশার আলো জ্বালানোর একটি মহৎ পদক্ষেপ। তিনি আল্লাহর কাছে দোয়া করেন, যেন এই দান কবুল হয় এবং তার সম্পদে বরকত আসে।

নিজেকে একজন ছোট কম্পিউটার দোকানদার পরিচয় দিয়ে মাহমুদ শরীফ লেখেন, প্রতিদিন তার কাছে এমন অনেক মানুষ আসেন, যারা চিকিৎসার অভাবে দীর্ঘদিন ধরে কষ্টে আছেন। অনেকের হাতে পুরোনো প্রেসক্রিপশন, কিন্তু অর্থের অভাবে নতুন করে চিকিৎসা করাতে পারছেন না।

তিনি আরও বলেন, “কেউ কিডনি রোগে ভুগছে, কেউ ক্যান্সারের মতো কঠিন রোগে আক্রান্ত, কারো জরুরি অপারেশন দরকার—কিন্তু সামর্থ্য নেই। তাদের চোখে প্রতিদিন একটাই প্রশ্ন দেখি—আমরা কি সত্যিই পরাজিত?”

এ প্রেক্ষিতে তিনি সালাউদ্দিন আলমগীরের প্রতি অনুরোধ জানান, যদি সম্ভব হয়, চিকিৎসা সহায়তার পরিমাণ ৩০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫০ লক্ষ টাকায় উন্নীত করার বিষয়টি বিবেচনা করার জন্য। পাশাপাশি, যাদের পূর্ণ সহায়তা দেওয়া সম্ভব নয়, তাদের অন্তত সামান্য পরিমাণ অর্থ সহায়তা দেওয়ারও আহ্বান জানান তিনি।

খোলা চিঠির শেষাংশে মাহমুদ শরীফ বলেন, “হয়তো এই লেখাটি আপনার নজরে পড়বে না, তবুও লিখছি—কারণ অসহায় মানুষগুলোর নীরব কষ্ট আর সহ্য করতে পারছি না।”

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts