দক্ষিণ কোরিয়ায় রেকর্ড দাবদাহে ১৬ জনের মৃত্যু: সতর্ক করলেন প্রেসিডেন্ট – DesheBideshe

দক্ষিণ কোরিয়ায় রেকর্ড দাবদাহে ১৬ জনের মৃত্যু: সতর্ক করলেন প্রেসিডেন্ট – DesheBideshe



দক্ষিণ কোরিয়ায় রেকর্ড দাবদাহে ১৬ জনের মৃত্যু: সতর্ক করলেন প্রেসিডেন্ট – DesheBideshe

সিউল, ৪ আগস্ট – তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ুং জানিয়েছেন যে রেকর্ড ভাঙা এই তাপপ্রবাহে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। চরম আবহাওয়া বর্তমান সময়ে আরও ঘন ঘন দেখা দিচ্ছে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভার একটি বৈঠকে লি জে মিয়ুং জনগণের দৈনন্দিন জীবন সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের চাহিদা বেড়ে যাওয়ায় দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিবিড়ভাবে পরীক্ষা করার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন। বৈঠকে তিনি বলেন যে যেহেতু চরম আবহাওয়ার বিষয়টি এখন একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই জাতীয় সংকট মোকাবিলা ব্যবস্থার আমূল সংস্কার করা জরুরি।

দক্ষিণ কোরিয়ার আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী দক্ষিণপূর্বাঞ্চলীয় বুসান শহরের নিকটবর্তী ইয়াংসানে গত রোববার ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

১২২ বছর ধরে আবহাওয়া পর্যবেক্ষণের ইতিহাসে এটিই সর্বোচ্চ তাপমাত্রা। সোমবার প্রথমবারের মতো রাজধানী সিউলের কিছু অংশ ও পার্শ্ববর্তী গিয়েওনগি শহরের জন্য দাবদাহের সতর্কতা জারি করা হলেও মঙ্গলবার তা পুরো রাজধানীতে কার্যকর করা হয়।

এস এম/ ৪ আগস্ট ২০২৬



Explore More Districts