
ঢাকা, ১২ জানুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি এ তথ্য জানান।
আসিফ মাহমুদ বলেন, জোট গঠনের জন্য এনসিপি অনেক ছাড় দিয়েছে। অন্য পক্ষগুলোর মধ্যেও একই ধরনের মানসিকতা থাকায় এই জোট সম্ভব হয়েছে। তার মতে, এই জোট ইনশাআল্লাহ এবারের নির্বাচনে সরকার গঠন করবে।
তিনি আরও বলেন, যারা পদত্যাগপত্র দিয়েছেন তারা এনসিপির সম্পদ। তাদের পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি এবং এখনো একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।
এনসিপির মুখপাত্র বলেন, এটি কোনো আদর্শিক জোট নয়, বরং একটি কৌশলগত বা স্ট্র্যাটেজিক জোট।
তিনি জানান, যেসব ২৭০টি আসনে এনসিপির কোনো প্রার্থী নেই, সেখানে প্রতিনিধিদের মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানো হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে এনসিপি গণভোটের প্রার্থী হিসেবে মাঠে কাজ করবে।
এনএন/ ১২ জানুয়ারি ২০২৬



