তেহরানে মধ্যরাতে স্মরণকালের সবচেয়ে তীব্র হামলা, কাঁপল আলজাজিরা অফিস – DesheBideshe

তেহরানে মধ্যরাতে স্মরণকালের সবচেয়ে তীব্র হামলা, কাঁপল আলজাজিরা অফিস – DesheBideshe

তেহরানে মধ্যরাতে স্মরণকালের সবচেয়ে তীব্র হামলা, কাঁপল আলজাজিরা অফিস – DesheBideshe

তেহরান, ১০ মার্চ – যুদ্ধ শুরু হওয়ার প্রায় ১০ দিন পর মঙ্গলবার মাঝরাতে ইরানের রাজধানী তেহরানে সবচেয়ে তীব্র হামলার ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বোমা হামলার তীব্রতার দিক থেকে এটি ছিল ভয়াবহতম একটি রাত।

তেহরান থেকে আলজাজিরার সাংবাদিক মোহাম্মদ ভল জানান, গত কয়েক ঘণ্টায় সেখানে এত বেশি হামলা হয়েছে যে তার সঠিক সংখ্যা গণনা করা সম্ভব হয়নি। এমনকি এসব হামলার তীব্রতায় আলজাজিরা কার্যালয়ের জানালাগুলো পর্যন্ত কেঁপে ওঠে। রাজধানীর মতো তেহরানের উত্তরাঞ্চলের শহর কারাজেও তীব্র হামলার খবর পাওয়া গেছে।

তবে কী ধরনের অস্ত্র দিয়ে বা কীভাবে এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এছাড়া তেহরানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যাপকভাবে সক্রিয় রাখা হয়েছে।

গত কয়েকদিন ধরে এই প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করলেও মঙ্গলবারের হামলায় এর সর্বোচ্চ সক্রিয়তা লক্ষ করা গেছে।

এনএন/ ১০ মার্চ ২০২৬

Explore More Districts