ডেইলি গাজীপুর প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ তৃণমূল জনতা পার্টির উদ্যোগে টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে সকাল ১০ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃণমূল জনতা পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাজিম উদ্দিন আহমেদ, মো. তৈয়বুর রহমান, জাহান্দার হোসেন,অধ্যক্ষ আ. রাজ্জাক, মো. রফিকুল ইসলাম, শামীম আহমেদ, মো. আল আমীন মুন্না প্রমুখ।



