তুলসীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর

তুলসীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর

তুলসীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর

নিজস্ব প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলসীপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মঙ্গলবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা উম্মে কুলসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রশিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেন (মাস্টার)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রশিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজহারুল ইসলাম, সহ সভাপতি ডাঃ মোঃ ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল আক্তার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কহিনুর আক্তার, নুরুল ইসলাম, এমদাদুল হক, তাকওয়া তানবীর, জুয়েল মিয়া সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাগণ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল বাছেদ। জানা যায় আগামী ১০ই এপ্রিল ২০২৫ইং সালে তুলসীপুর উচ্চ বিদ্যালয় থেকে ৭২জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

Explore More Districts