তুরস্কের আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী – DesheBideshe

তুরস্কের আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী – DesheBideshe



তুরস্কের আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী – DesheBideshe

ঢাকা, ১৬ এপ্রিল – তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বৃহস্পতিবার সকালে তিনি তুরস্কের উদ্দেশে যাত্রা করেন। আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সম্মেলনে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

সফরকালে ফোরামের সাইডলাইনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিকেনের সঙ্গে তাঁর একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। এছাড়া সম্মেলনে অংশগ্রহণকারী পাকিস্তান ও গাম্বিয়াসহ বিভিন্ন দেশের মন্ত্রী এবং প্রতিনিধি প্রধানদের সঙ্গেও খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য যে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি খলিলুর রহমানের দ্বিতীয় তুরস্ক সফর। এর আগে গত মার্চের মাঝামাঝি সময়ে তিনি দ্বিপক্ষীয় আলোচনার উদ্দেশ্যে তুরস্ক সফর করেছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন যে আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশগ্রহণের পাশাপাশি এই সফরকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রচারণার কাজেও লাগানো হবে।

এনএন/ ১৬ এপ্রিল ২০২৬



Explore More Districts