গত ২৬ ফেব্রুয়ারি ভারতের উদয়পুরে রাজকীয় পরিবেশে সাতপাকে বাঁধা পড়েন বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা। দক্ষিণী সিনেমার এই তারকা জুটি বিয়ের অনুষ্ঠান এবং রিসেপশনের প্রতিটা মুহূর্ত নিয়ে আলোচনার কমতি ছিল না।

নির্ভরযোগ্যসূত্রে জানা যায়, বৈবাহিক জীবনের একমাস পূর্তিতে, অন্ধ্রপ্রদেশের অনন্তপুর মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন তারা। এবার, প্রায় দেড় মাসের মাথায়, দুই থেকে তিন হওয়ার সুখবর শোনালেন বিজয় ও রাশমিকা।
ইনস্টাগ্রামে ব্যঙ্গচিত্রের ভিডিও শেয়ার করে, সেই পোস্টের ক্যাপশনে তারা লিখেছেন, “আমরা এখন তিনজন।” এই পোস্টের পর, নবপরিণীতা রাশমিকার এমন ক্যাপশন নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিজয় ও রাশমিকার অনুরাগীরা উল্লাসের শেষ নেই।
যদিও আনুষ্ঠানিকভাবে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেননি তারকা দম্পতি, তবে তাদের পোস্টের ক্যাপশন দেখে ভক্তরা অনুমান করছেন, এবার হয়তো মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তারা।
তবে, কিছু ভক্ত তাদের “তিন হওয়া” পোস্টে শুভেচ্ছা জানালেও, অন্যরা প্রশ্ন তুলেছেন—”তাহলে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন?” কেউ কেউ আবার আলিয়া ভাটের প্রসঙ্গ টেনেও রাশমিকা এবং তার সম্পর্কের তুলনা শুরু করেছেন। তাদের প্রশ্ন, “আলিয়াও কি অন্তঃসত্ত্বা অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেছিলেন, তাহলে আপনি কি তেমনই কিছু করেছেন?”
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে, রাশমিকা তার পোস্টে ‘টেরিবলি টাইনি’ নামক এক অ্যাকাউন্টকে ট্যাগ করেছেন। যা দেখে একাংশের কৌতূহল, “আদৌ মা-বাবা হচ্ছেন না, নাকি নতুন কাজের খবর ভাগ নেওয়ার অভিনব পন্থা এটা?”

