ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সুহিলপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও সদর উপজেলা ভূমি কার্যালয়ের বেঞ্চ সহকারী আল আমিন উপস্থিত ছিলেন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন প্রথম আলোকে বলেন, তিতাস নদ–তীরবর্তী ভূমি অবৈধভাবে ভরাটের অভিযোগে আজিজুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজিজুর রহমান অভিযানের সময় উপস্থিত না থাকায় তাঁর প্রতিনিধি জরিমানার টাকা পরিশোধ করেছেন।
