তাহসিনা রুশদীর লুনা পক্ষে ধানের শীষের প্রচারনা ও লিফলেট বিতরণ

তাহসিনা রুশদীর লুনা পক্ষে ধানের শীষের প্রচারনা ও লিফলেট বিতরণ

তাহসিনা রুশদীর লুনা পক্ষে ধানের শীষের প্রচারনা ও লিফলেট বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট-২ আসনের যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক আশফাক আহমদ চিনুর নেতৃত্বে জননন্দিত নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রচারণা, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাতে প্রচারণা চাতালপুর বাজার থেকে শুরু নুরপুর বাজার বুরুঙ্গা বাজার গিয়ে সমাবেশে মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা পাপ্পু, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহবায়ক আখতার হোসেন মিন্টু, মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, যুগ্ম আহবায়ক নজরুল, স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরের সদস্য জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, যুবদল সিলেট জেলার সহ-সাধারণ সম্পাদক নাহিয়ান খান রিপন, বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দল সদস্য সুয়েল মিয়া, জুবায়ের চৌধুরী, হাটকুলা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমদ, ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আছকর ফয়েজ, ফরহাদ হোসেন, নং সাদিপুর ইউনিয়নের প্রচার সম্পাদক তজমুল আলী, সহ-দপ্তর সম্পাদক আবদুর রব মকসুদ, হাফিজ, জুনেদ আহমদ, জাওয়াদ আহমেদ, হোসেন রাজা, সাদিক মিয়া, রিপন, রেজন কবির প্রমুখ।

গণসংযোগকালে বক্তারা বলেন, গণতন্ত্র, স্বাধীনতা রক্ষার জন্য ধানের শীষকে বিজয় করবে এদেশের মানুষ। আগামী ১২ তারিখ আরেকটি বিপ্লব ঘটাবে সেটি হলো ধানের শীষের বিজয়ের মাধ্যমে। তিনি বলেন, গণতন্ত্র, স্বাধীনতা রক্ষায় দেশের মানুষ ধানের শীষকেই বিজয়ী করবে। নতুন বাংলাদেশকে সমৃদ্ধশীল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোন বিকল্প নেই। একমাত্র বিএনপির হাতেই দেশ নিরাপদ। তাই সকল ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী আহবান জানান।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts