| ১৩ March ২০২৬ Friday ৯:০৮:৩৯ PM | |

মোঃ আল আমিনঃ বরগুনার তালতলী উপজেলায় চলমান সার সংকটের মধ্যেও কৃষকদের মাঝে সরকারিভাবে বরাদ্দকৃত সার বিতরণ করা হয়েছে। কৃষি বিভাগের উপস্থিতিতে উপজেলার বড়বগী ইউনিয়নের বিসিআইসি ডিলার মেসার্স আসিফ ট্রেডার্সের গুদাম থেকে প্রায় ২’শ জন কৃষকের মাঝে সার বিতরণ করা হয়।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার ভূমি অফিসের সামনের মেসার্স আসিফ ট্রেডার্সের গুদামে এ সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণ কার্যক্রমে কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে সার সরাসরি কৃষকদের হাতে তুলে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়বগী ইউনিয়নের বিসিআইসি ডিলার মেসার্স আসিফ ট্রেডার্সের নামে সরকারিভাবে ২০০ বস্তা সার বরাদ্দ দেওয়া হয়। পরে ওই সার ডিলারের গুদামে পৌঁছালে উপজেলা কৃষি বিভাগের তদারকিতে, পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী ইউনিয়নের প্রায় ২০০ জন কৃষকের মাঝে তা বিতরণ করা হয়। সার বিতরণের সময় স্থানীয় কৃষকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনেক কৃষকই নির্ধারিত তালিকা অনুযায়ী লাইনে দাঁড়িয়ে তাদের বরাদ্দকৃত সার সংগ্রহ করেন। এতে দীর্ঘদিনের উদ্বেগ কিছুটা হলেও কমেছে বলে জানান তারা।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

