তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে হৈবতপুর–বসুন্দিয়ার লড়াই ড্র, চুড়ামনকাটির দাপুটে জয়

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে হৈবতপুর–বসুন্দিয়ার লড়াই ড্র, চুড়ামনকাটির দাপুটে জয়

রাসেল মাহমুদ :তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শনিবারের দুইটি খেলায় একটি জয় এবং একটি ড্র হয়েছে। সদর উপজেলার কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠ এবং কচুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় দিনের ম্যাচগুলো। প্রথম ম্যাচে কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে মুখোমুখি হয় হৈবতপুর ইউনিয়ন ও বসুন্দিয়া ইউনিয়ন। ম্যাচের ১৬ মিনিটে সাবিক হোসেনের গোলে হৈবতপুর ১–০ ব্যবধানে এগিয়ে যায়। তবে ২৯ মিনিটে বসুন্দিয়ার সাব্বিরের গোলের মাধ্যমে ম্যাচে সমতা ফেরে। প্রথমার্ধ শেষ হয় ১–১ গোলে। দ্বিতীয়ার্ধে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি ১–১ গোলে ড্র হয়।

এ ম্যাচে চমৎকার পারফরম্যান্সের জন্য হৈবতপুর ইউনিয়নের শুভ সরদারকে সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। তার হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। পরে অংশগ্রহণকারী দুই দলকেই প্রাইজমানি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ, ক্রীড়া সংগঠক সোহেল মাসুদ হাসান টিটো, সাবেক ফুটবলার কাজী জামাল, হালিম রেজা প্রমুখ।

অন্যদিকে কচুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে জয় পায় চুড়ামনকাটি ইউনিয়ন। ম্যাচের ৫৩ মিনিটে তারেক রহমানের একমাত্র গোলেই কচুয়া ইউনিয়নকে ১–০ গোলে পরাজিত করে তারা। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন গোলদাতা তারেক রহমান। পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম। পরে অংশগ্রহণকারী উভয় দলকেও প্রাইজমানি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা প্রমুখ।

Explore More Districts