ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘সিটের জন্য কেন এভাবে রাস্তায় অনশনে বসতে হবে’

ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘সিটের জন্য কেন এভাবে রাস্তায় অনশনে বসতে হবে’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের অনাবাসিক শিক্ষার্থী সাইমুন নাহার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা অনাবাসিক শিক্ষার্থী আছে, হলের বাইরে থাকার কারণে আমাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আমার বাসা মিরপুরে, শুধু এ কারণে আমাকে সিট দেওয়া হয় না। কিন্তু হলে না থাকতে পারায় আসা–যাওয়াসহ অনেক ধরনের সমস্যায় পড়তে হয় আমাকে। আমরা শতভাগ আবাসিকীকরণ চাই।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুজিয়া হাসিন রাশা বলেন, ‘শিক্ষার্থীদের জন্য দীর্ঘমেয়াদি সমাধানের জন্য হল নির্মাণের পাশাপাশি অস্থায়ীভাবে আবাসনের জন্য ভবন ভাড়া করতে হবে।’

নারী শিক্ষার্থীদের প্রতীকী অনশনে সংহতি জানিয়ে তাঁদের সহপাঠীরাও এসেছেন। তাঁদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ঈদুল ফয়সাল। নারী শিক্ষার্থীদের প্রতীকী অনশনে সংহতি জানিয়ে তিনি বলেন, ‘নারী শিক্ষার্থীদের আবাসন–সংকট নারীদের পড়াশোনাসহ সামগ্রিক উন্নয়নের পথে অন্তরায়। তাঁদের জন্য আবাসন–সংকট দূর করা প্রশাসনের দায়িত্ব।’

Explore More Districts