ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বিষয় পছন্দক্রম ফরম পূরণে বর্ধিত সময় শেষ আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বিষয় পছন্দক্রম ফরম পূরণে বর্ধিত সময় শেষ আজ

বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি–সংক্রান্ত সব ইউনিটে ভর্তিযোগ্য (উত্তীর্ণ ও মেধাক্রমপ্রাপ্ত) শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, ভর্তি মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের লক্ষ্যে শিক্ষার্থী তথ্য বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণের নির্ধারিত সময়সীমা দুই দিন বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী শিক্ষার্থীরা ৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য প্রদানপূর্বক ফরম পূরণ ও বিষয় পছন্দক্রম প্রদান করতে পারবেন।

পাঁচ দফা নির্দেশনা—

ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটের জন্য একজন শিক্ষার্থীর ক্ষেত্রে একটিমাত্র বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম প্রযোজ্য হবে। ইউনিটভিত্তিক আলাদাভাবে ফরম পূরণের প্রয়োজন নেই।

খ. শিক্ষার্থীদের অনলাইনে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণের পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে লগইন করে ভর্তিযোগ্য বিষয়গুলোর তালিকা অনুযায়ী বিষয় পছন্দক্রম প্রস্তুত (খসড়া) করে রাখার জন্য পরামর্শ প্রদান করা হলো।

গ. বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণের ক্ষেত্রে ল্যাপটপ/ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।

Explore More Districts