ঢাকার ছিন্নমূল জনগোষ্ঠীর মাঝে স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের কম্বল বিতরণ

ঢাকার ছিন্নমূল জনগোষ্ঠীর মাঝে স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের কম্বল বিতরণ

ঢাকার ছিন্নমূল জনগোষ্ঠীর মাঝে স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি: শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে ভাসমান ও প্রান্তিক মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। বিশেষ করে

ঢাকার ছিন্নমূল জনগোষ্ঠীর জন্য শীত ক্রমেই অসহনীয় হয়ে উঠছে।

এমন পরিস্থিতিতে প্রতিবারের ন্যায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন। আজ ( ১১ জানুয়ারি ২০২৬) ঢাকার ছিন্নমূল জনগোষ্ঠীর মাঝে স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের কম্বল বিতরণ করা হয়।

সংগঠনের স্বেচ্ছাসেবকরা সরাসরি শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদুল ইকবাল, স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান, পরিচালক (ডেভেলপমেন্ট) অ্যাডভোকেট তসলিম, তরুণ কবি ও সাংবাদিক তাসবির ইকবাল, সদস্য লাবিব।

স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। মানবিক সহানুভূতি থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শীতের এই কঠিন সময়ে শীতার্ত মানুষের কাছে সামান্য উষ্ণতা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। বিত্তবানদের আরও বেশি শীতার্ত মানুষের পাশে দাঁড়িনোর আহ্বান জানান।

Explore More Districts