টার্গেট অডিয়েন্সেও রয়েছে পার্থক্য। ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে হয় কমিউনিটি, সরকার, দাতা সংস্থা ও মিডিয়ার সঙ্গে। আর প্রাইভেট সেক্টরে ফোকাস থাকে কাস্টমার, ইনভেস্টর ও নির্দিষ্ট বাজারে।
এখন মূল প্রশ্নে আসা যাক। দক্ষতা কি আলাদা?
আসলে না। ভালো লেখা, গল্প বলার ক্ষমতা, শ্রোতা বুঝে ক্রিয়েটিভ বার্তা/কনটেন্ট তৈরি, কৌশলগত চিন্তা, ডিজিটাল ও মিডিয়া ব্যবস্থাপনা—এই দক্ষতাগুলো দুই ক্ষেত্রেই সমানভাবে প্রয়োজন।
তবে পার্থক্য আসে প্রয়োগে।
ডেভেলপমেন্ট সেক্টরে যোগাযোগ হয় মানুষ, সমাজ ও পরিবেশকেন্দ্রিক, এখানে সংবেদনশীলতা, নিরপেক্ষতা ও প্রমাণভিত্তিক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ।
