‘ডন থ্রি’ বিবাদ মেটাতে রণবীর ও ফারহানের মাঝে মধ্যস্থতায় সালমান খান – DesheBideshe

‘ডন থ্রি’ বিবাদ মেটাতে রণবীর ও ফারহানের মাঝে মধ্যস্থতায় সালমান খান – DesheBideshe



‘ডন থ্রি’ বিবাদ মেটাতে রণবীর ও ফারহানের মাঝে মধ্যস্থতায় সালমান খান – DesheBideshe

মুম্বাই, ২৯ মে – বলিউডের বহুল আলোচিত সিনেমা ডন থ্রি থেকে অভিনেতা রণবীর সিংয়ের সরে দাঁড়ানো এবং প্রযোজনা সংস্থার বিপুল অংকের ক্ষতিপূরণ দাবি নিয়ে তৈরি হওয়া জটিলতা মেটাতে এগিয়ে এসেছেন সালমান খান। রণবীর সিং ও নির্মাতা ফারহান আখতারের মধ্যে সৃজনশীল বিষয় নিয়ে মতবিরোধের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এর পাশাপাশি ফিল্ম ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ রণবীরের বিরুদ্ধে অসহযোগিতার নোটিশ জারি করেছে। পরিস্থিতি যখন আইনি লড়াইয়ের দিকে যাচ্ছিল তখন সালমান খান দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব নিয়েছেন।

সালমান খান ব্যক্তিগতভাবে রণবীর সিং এবং ফারহান আখতার উভয়ের সঙ্গেই যোগাযোগ করেছেন। তিনি দুই তারকাকে নিজেদের মধ্যের বিবাদ ভুলে গিয়ে এবং কোনো তৃতীয় পক্ষকে না জড়িয়ে বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করার অনুরোধ জানিয়েছেন।

সালমান ও ফারহান ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে সালমান খান রণবীরকে যেমন পছন্দ করেন তেমনই আখতার পরিবারের সঙ্গেও তার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। সিনেমার ভবিষ্যৎ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তিনি নিজে দুই পক্ষকে ফোন করেন।

মূলত সিনেমার চরিত্রের ধরণ কেমন হবে তা নিয়ে ফারহান ও রণবীরের মধ্যে মতভেদ দেখা দেয়। রণবীর সিং চেয়েছিলেন এই সংস্করণটি অনেক বেশি ডার্ক এবং অ্যাকশনধর্মী হোক। তবে পরিচালক ফারহান আখতার ডন ফ্র্যাঞ্চাইজির মূল আভিজাত্য বজায় রাখতে চেয়েছিলেন।

এছাড়া শুটিংয়ের তারিখ বারবার পিছিয়ে যাওয়া এবং চূড়ান্ত চিত্রনাট্য হাতে না পাওয়ার কারণেও রণবীর অসন্তুষ্ট ছিলেন। এই বিতর্কের জেরে ফারহান আখতারের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট রণবীরের কাছে ৪৫ কোটি রুপি দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছে। তবে রণবীর সিং এই পুরো ঘটনায় পরিপক্ক আচরণ বজায় রেখে আড়ালে বিষয়টি সমাধানের পক্ষপাতী বলে তার মুখপাত্র জানিয়েছেন।

এস এম/ ২৯ মে ২০২৬



Explore More Districts