ট্রাম্পকে অপসারণের দাবিতে সোচ্চার ৭০ জনের বেশি ডেমোক্র্যাট সদস্য – DesheBideshe

ট্রাম্পকে অপসারণের দাবিতে সোচ্চার ৭০ জনের বেশি ডেমোক্র্যাট সদস্য – DesheBideshe



ট্রাম্পকে অপসারণের দাবিতে সোচ্চার ৭০ জনের বেশি ডেমোক্র্যাট সদস্য – DesheBideshe

ওয়াশিংটন, ১০ এপ্রিল – মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের দাবি তুলেছেন ৭০ জনেরও বেশি ডেমোক্র্যাট সদস্য। ইরানকে ঘিরে তার কঠোর হুমকি ও সামরিক পদক্ষেপের তীব্র সমালোচনা করে তারা এই আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার ৭ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি না হলে পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। ট্রাম্পের এমন মন্তব্যে ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই তার বিরুদ্ধে গণহত্যার হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন।

ট্রাম্পকে অভিশংসন বা সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে ক্ষমতা থেকে সরানোর দাবি জোরদার করেছেন ডেমোক্র্যাট সদস্যরা। তবে বর্তমানে কংগ্রেসে তাদের এ ধরনের পদক্ষেপ নেওয়ার মতো পর্যাপ্ত ভোট নেই।

ডেলওয়ারের প্রতিনিধি সারা ম্যাকব্রিড বলেন একজন প্রেসিডেন্টকে কোনোভাবেই যুদ্ধাপরাধের হুমকি দেওয়ার অনুমতি দেওয়া যায় না। এছাড়া ট্রাম্পকে কমান্ডার ইন চিফ হওয়ার অযোগ্য বলে মন্তব্য করেছেন নিউ জার্সির সিনেটর অ্যান্ডি কিম।

অন্যদিকে মিশিগানের প্রতিনিধি শ্রী থানেদার ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যদের কাছে ২৫তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানিয়েছেন। কানেকটিকাটের প্রতিনিধি জন লারসন এরই মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব দাখিল করেছেন।

বর্তমানে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসে ট্রাম্পকে অপসারণ করা অত্যন্ত কঠিন। তবে ডেমোক্র্যাটরা আশা করছেন ভবিষ্যৎ মধ্যবর্তী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে তারা বিষয়টি পুনরায় জোরালোভাবে উপস্থাপন করতে পারবেন।

এনএন/ ১০ এপ্রিল ২০২৬



Explore More Districts