ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন যশোরের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৬-এ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় এডভোকেট বোরহান সিদ্দিকীকে অভিনন্দন জানিয়েছেন সহকর্মী আইনজীবীরা।
নির্বাচনে বিজয়ের পর সোমবার দুপুরে এডভোকেট বোরহান সিদ্দিকীর নেতৃত্বে বিজয়ী নেতৃবৃন্দ ও অন্যান্য আইনজীবীরা যশোরের বিশিষ্ট শিক্ষাবিদ, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা নার্গিস বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আইনজীবী সমাজের বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয় বলে জানা গেছে।


