টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে ১৩১ কোটি রুপি পুরস্কার বিসিসিআইয়ের – DesheBideshe

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে ১৩১ কোটি রুপি পুরস্কার বিসিসিআইয়ের – DesheBideshe

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে ১৩১ কোটি রুপি পুরস্কার বিসিসিআইয়ের – DesheBideshe

আহমেদাবাদ, ১০ মার্চ – টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর শিরোপা জয়ের পর ভারতীয় ক্রিকেট দলকে বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই। চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতিস্বরূপ আইসিসি থেকে প্রাপ্ত অর্থের পাঁচ গুণ অর্থাৎ ১৩১ কোটি রুপি নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৭৪ কোটি টাকা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ভারত।

অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে দলটি কেবল শিরোপাই জেতেনি বরং নতুন ইতিহাসও গড়েছে। ভারত প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা সফলভাবে ধরে রাখতে সক্ষম হয়েছে এবং তৃতীয়বারের মতো এই ট্রফি জয়ের অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। বিসিসিআই একটি বিবৃতিতে জানিয়েছে যে এই পুরস্কার খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ ও নির্বাচকদের সম্মান জানাতে প্রদান করা হচ্ছে। সংস্থাটি দলের এমন অভূতপূর্ব সাফল্যকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা প্রকাশ করেছে।

এর আগে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তৎকালীন অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার দেওয়া হয়েছিল। এবার সেই অঙ্ক আরও বাড়িয়ে নতুন রেকর্ড গড়ল বিসিসিআই। বিশ্বকাপ জিতে ভারত আইসিসি থেকেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পেয়েছে। টুর্নামেন্ট জয়ের জন্য আইসিসি প্রদান করেছে ৩০ লাখ মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৭ কোটি রুপির বেশি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট প্রাইজমানি ছিল প্রায় ১ কোটি ৩৫ লাখ ডলার। এটি আগের আসরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। গ্রুপ পর্ব এবং সুপার এইট পর্যায়ে প্রতিটি ম্যাচ জয়ের জন্যও ভারতীয় দল অতিরিক্ত পারফরম্যান্স বোনাস পেয়েছে।

এস এম/ ১০ মার্চ ২০২৬



Explore More Districts