নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ত্রুটির কারণে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, জাতীয় পার্টির মো. নাজমুল হাসান, জামায়াতে ইসলামীর মো. শফিকুল ইসলাম খান এবং স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন— আব্দুল ফজল মাহমুদুল হক, এস এম হাবিবুর রহমান, হাবিবুর রহমান কামাল (তিনজনই স্বতন্ত্র), আমজনতার দলের মো. আলমগীর হোসেন, খেলাফত মজলিসের মো. শহিদুল ইসলাম ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আওয়াল মাহমুদ।
রিটার্নিং অফিসার জানান, বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
এদিকে হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বৈধ হওয়ায় আসনটিতে নির্বাচনী উত্তাপ বাড়ছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।


