টাঙ্গাইল-৮ আসনে বিএনপি প্রার্থী আহমেদ আযম খানের মনোনয়নপত্র জমা – News Tangail

টাঙ্গাইল-৮ আসনে বিএনপি প্রার্থী আহমেদ আযম খানের মনোনয়নপত্র জমা – News Tangail

নিজস্ব প্রতিনিধি: ১৩৭ টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিলেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মনোনয়নপত্র দাখিলের আগে তিনি কবরস্থানে গিয়ে বাবা, মা ও ছোট ভাইয়ের কবর জিয়ারত করেন। পরে দলের পাঁচজন শীর্ষ নেতাসহ বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছা. আকলিমা বেগমের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

জমা দেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আহমেদ আযম খান বলেন, আল্লাহর রহমতে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা নিশ্চিত করতে পেরেছেন। একই সঙ্গে নির্বাচন কর্মকর্তাদের প্রতি নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানান।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল দেওয়ান হুমায়ুন কবির রিপন, বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, বাসাইল ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, ব্যবসায়ী মশিউর রহমান মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts