মোঃ কাইয়ুম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সংসদীয় ১৩৬ টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিনের কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন। এই আসনে মোট নয়জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব এবং কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষকদলের আহবায়ক দিপু হায়দার খান দলীয় সিদ্ধান্তে জমা দেননি। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)র মাসুদ জামায়াতের সঙ্গে জোট হওয়ায় মনোনয়নপত্র দাখিল করেননি। মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন বিএনপি মনোনীত সাবেক দুইবারের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন, বাংলাদেশ গণ অধিকার পরিষদের তোফাজ্জল হোসেন, খেলাফত মজলিসের আবু তাহের, ইসলামী আন্দোলনের এটিএম রেজাউল করিম আল রাজি এবং স্বতন্ত্র প্রার্থী ফিরোজ হায়দার খান। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।


