নিজস্ব প্রতিনিধি ঃ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা মনিরুল হক ডাবলু টাঙ্গাইল সদর থানার ওসি হিসেবে যোগদান করতে যাচ্ছেন| বর্তমানে তিনি বর্তমানে তিনি কেরানীগঞ্জ থানায় কর্মরত রয়েছেন| বিতর্কিত এই পুলিশ কর্মকর্তার টাঙ্গাইলে যোগদান নিয়ে চলছে ব্যাপক সমালোচনার ঝড়|
অনেকে মনে করছেন, সাবেক ছাত্রলীগে সদস্য পুলিশ কর্মকর্তাকে টাঙ্গাইল থানায় আনার জন্য বিএনপির একজন কেন্দ্রীয় নেতা সুপারিশ করেছেন|
মনিরুল হক ডাবলু তার রাজনৈতিক আদর্শ বাংলাদেশ আওয়ামী লীগ| ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুর কমিটির নির্বাহী সদস্য|
২০২১ সালের ৪ জানুয়ারি ২০৫ নারায়ানগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মোঃ নজরুল ইসলাম বাবু ¯^াক্ষরিক একটি প্রত্যায়ন পত্র দেওয়া হয়| সেখা উল্লেখ করা হয়েছে, মনিরুল হক ডাবলু ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন| তিনি ব্যক্তিগতভাবে মুজিব ˆসনিক এবং শেখ হাসিনার একজন নির্ভীক কর্মী| আমি তার সার্বিক সাফল্য কমানা করছি| মনিরুল হক ডাবলু ডিএমপির নিউ মার্কেট থানায় কর্মরত থাকা অবস্থায় থানায় ওসির পদায়নের জন্য এই ডিও লেটার ব্যবহার করেছিলেন|
এখন তিনি তদবির এবং মোটা অংকের অর্থের বিনিময়ে কেন্দ্রেীয় বিএনপির এক নেতাকে দিয়ে সুপারিশ করিয়ে টাঙ্গাইল সদর থানায় যোগদানের চেষ্টা করছেন|
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কয়েকজন পুলিশ কর্মকর্তা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পরও পুলিশে গুণগত পরিবর্তন আসেনি| ফ্যাসিবাদ আমলে রাতের ভোট দিনে সম্পন্ন করতে ভূমিকা পালনকারী, ভোটকেন্দ্র দখলে সহায়তাকারী, আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করতে ভূমিকা রাখা এবং লবিংয়ে এগিয়ে থাকা কর্মকর্তারাই সবসময় এগিয়ে থাকে|
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।


