টাঙ্গাইলে মাকে হত্যার ৭ ঘণ্টা পর ছেলে গ্রেপ্তার – News Tangail

টাঙ্গাইলে মাকে হত্যার ৭ ঘণ্টা পর ছেলে গ্রেপ্তার – News Tangail

টাঙ্গাইলের মধুপুরে মাকে হত্যার ৭ ঘণ্টা পর ছেলে রাজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার মহিষ মারা ইউনিয়নের মধ্য শালিকা গ্রামে নেশার টাকা না দেয়ায় মাকে কুপিয়ে হত্যা করে ছেলে। রাজিব ওই গ্রামের মানসিক ভারসাম্যহীন খায়রুলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নেশার টাকা না পাওয়ায় হঠাৎ মায়ের ওপর চড়াও হয় রাজিব। এক পর্যায়ে মাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় রাজীবের স্ত্রী শোভা খাতুন (২৫) বাধা দিতে গেলে তাকেও কোপায়। পরে এলাকাবাসী খবর পেয়ে এগিয়ে এলে রাজিব ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর জানান, হত্যার সাত ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে রাত তিনটার দিকে মহিষ মারার ঘোনাপাড়া থেকে রাজিবকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts