টাঙ্গাইলের মির্জাপুরে বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ – News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুরে বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ – News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুর (টাঙ্গাইল):টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পনগরীতে অবস্থিত উত্তরা স্পিনিং মিলের শ্রমিকরা বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে মিলের সামনে শ্রমিকরা প্রায় ১৫ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবরোধ তুলে দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার পারভেজ শাহআলম শ্রমিকদের উদ্দেশে বলেন, তাদের দাবি ন্যায্য। মালিকপক্ষ ঈদের আগেই বেতন-ভাতা পরিশোধ করবে বলে আশ্বাস দিয়েছেন। তবে নির্ধারিত সময়ে বেতন ও গ্র্যাচুইটি পরিশোধ না করা হলে শ্রমিকদের সঙ্গে নিয়ে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেন তিনি।

উত্তরা স্পিনিং মিলের হেড সিকিউরিটি ইনচার্জ আবদুল সাত্তার জানান, শ্রমিকদের বেশিরভাগ বেতন পরিশোধ করা হয়েছে। কেবল ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস বাকি রয়েছে। মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে এবং তারা জানিয়েছেন, ঈদের আগেই শ্রমিকদের এক মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হবে। এছাড়া মিলটি প্রায় ৪০ থেকে ৪৫ দিন বন্ধ থাকবে বলেও জানান তিনি।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts