টাঙ্গাইলের মির্জাপুরে ড্রাম ট্রাকের চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু – News Tangail

টাঙ্গাইলের মির্জাপুরে ড্রাম ট্রাকের চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু – News Tangail

মোঃ কাইয়ুম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ড্রাম ট্রাকের চাপায় অজ্ঞাত এক নারী (প্রায় ৫০) নিহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা ওই অজ্ঞাত নারীকে একটি ড্রাম ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, তিনি ভিক্ষুক ছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ড্রাম ট্রাকটি জব্দ করে।

এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার গণমাধ্যমকে জানান, ড্রাম ট্রাকের ধাক্কায় এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts