টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় রণবীর কাপুর

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় রণবীর কাপুর

বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্বদের নিয়ে প্রকাশিত ২০২৬ সালের ‘টাইম ১০০’ তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। একই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন প্রখ্যাত শেফ বিকাশ খন্না এবং গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই।

রণবীর

বিনোদন, রন্ধনশিল্প ও প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য অবদানের মাধ্যমে এই তিনজন আন্তর্জাতিক অঙ্গনে ভারতের অবস্থান আরও সুদৃঢ় করেছেন। অর্থনীতি, ক্রীড়া, শিল্প ও প্রযুক্তির শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে তাদের নামও উঠে এসেছে।

রণবীর কাপুরের এই অর্জনকে অভিনন্দন জানিয়ে অভিনেতা আয়ুষ্মান খুরানা বলেন, কিছু অভিনেতা পারিবারিক উত্তরাধিকার ধরে রাখেন, আবার কিছু অভিনেতা নিজেদের কাজের মাধ্যমে ইতিহাস তৈরি করেন—রণবীর সেই দ্বিতীয় শ্রেণির শিল্পী। তিনি আরও বলেন, রণবীর শুধু একজন অভিনেতা নন, বরং একজন বিশ্বমানের গল্পকার, যিনি ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছেন। বর্তমানে ‘রামায়ণ’ প্রজেক্টে যুক্ত থাকা রণবীরকে তিনি ভারতের ‘সাংস্কৃতিক সেতু’ হিসেবে উল্লেখ করেন।

অন্যদিকে, তালিকায় জায়গা পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন শেফ বিকাশ খন্না। তিনি বলেন, এটি আমাদের ঐতিহ্যের জন্য বড় অর্জন, যা বিশ্বজুড়ে স্বীকৃতি পাচ্ছে। এই সম্মান তিনি তার পরিবারের সদস্যদের উৎসর্গ করেন এবং জানান, এটি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

প্রযুক্তি খাতে অবদানের জন্য এই তালিকায় স্থান পেয়েছেন সুন্দর পিচাইও। এবারের ‘টাইম ১০০’ তালিকায় আরও রয়েছেন রালফ লরেন, কেট হাডসন, ইথান হক এবং মহাকাশচারী মার্ক কেলির মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বরা।

Explore More Districts