তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। সিরিজ নির্ধারণী এই ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দু’দল। ম্যাচটি শুরু হয়েছে সকাল ১১টায়।
দুই দলের ক্রিকেটাররা ওয়ার্ম আপ শুরু করেছেন বেশ আগেই। চট্টগ্রামের আকাশ রোদ ঝলমলে ও পরিস্কার। গরমও আছে অনেক। গ্যালারি প্রায় দর্শকশূন্যই। ছড়িয়ে ছিটিয়ে পুরো গ্যালারিতে শ তিনেক দর্শকও নেই। তবে বেলা গড়ালে হয়তো বাড়তে পারে দর্শকের সংখ্যা।
বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, মো. সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সৌম্য সরকার, তানভীর ইসলাম এবং নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ : টম ল্যাথাম, হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেইডেন লেনক্স, উইল ও’রোর্ক এবং বেন লিস্টার।




