টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ – Daily Gazipur Online

টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঈদ এর খুশি সবার মাঝে বিলিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ বুধবার টঙ্গীতে দেড় সহস্রাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বিএনপির নেতৃবৃন্দ।
গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জরুল করিম রনির সার্বিক তত্বাবধানে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহামেদ সুমন আজ বিকেলে টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী,বিএনপি নেতা নূরই মোস্তফা, ৪৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ- সভাপতি কামাল হেসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email

Explore More Districts