টঙ্গীতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত – Daily Gazipur Online

টঙ্গীতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত – Daily Gazipur Online

অলিদুর রহমান অলি, গাজীপুর মহানগর প্রতিনিধি: স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গনতন্ত্রের প্রর্বতক আধুনিক বাংলাদেশের স্থপতি জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা কামনা এবং নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা করা হয়েছে। গতকাল বিকালে আউচপাড়া আসাদ বেপারি রোডে এ আয়োজন করা হয়। এ সময় টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব সেলিম কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন। আরো উপস্থিত ছিলেন মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীণা, সাবেক সভানেত্রী আনোয়ারা বেগম, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, আলমগীর ভাসানী, সাইফুল আক্তার, মাহবুব মিয়াজি, হারুন অর রশিদ, সদস্য সাইদুল ইসলাম জনি, লিপু হাওলাদার, বেলাল খান, ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারি, দিপু দেওয়ান প্রমুখ। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা কামনা এবং নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts