টঙ্গীতে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ ও বেলুন বিস্ফোরণে আহত ২৭ – Daily Gazipur Online

টঙ্গীতে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ ও বেলুন বিস্ফোরণে আহত ২৭ – Daily Gazipur Online

স্টাফ রিপোর্টার: টঙ্গীতে অনুষ্ঠিত ধানের শীষের গণমিছিলে বেলুন বিস্ফোরণে ২৭ জন আহত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। বেলুন বিস্ফোরণে আহতরা হলেন আজিজ (৩৫), রমজান (১৫), হৃদয় (১৯), মারুফ (২১), আকাশ (১৯), হাসমত (৫৫), ফারুক (১৭), সিয়াম (১৬), রাব্বি (১৮), রুবেল (৩৪), মরিয়ম (৩০), মুস্তাকিন (১৮), ইমরান (২৬), মাহদী (৩০), হাসানুল (৩০) ও জান্নাতুল (২৭)।এর মধ্যে ইমরানকে টঙ্গী সরকারি হাসপাতালে, আশিককে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জানা যায়, সোমবার গাজীপুর-২ আসনের টঙ্গীতে ধানের শীষের গণমিছিল হয়। গণমিছিলের আগে টঙ্গীবাজার এলাকায় মিছিলে আনা একটি বেলুন বিস্ফোরণ ঘটে।এতে ১৭ জন আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির টঙ্গী পূর্ব থানার সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় কমপক্ষের অন্ত:ত ১০ জন আহত হয়। দুটি ঘটনায় আহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, কিরণের লোকজন আমার লোকজনের ওপর হামলা করেছে।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ বলেন, বেলুন বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছে। পরে সুমন সরকারের লোকজন আমার লোকদের ওপর হামলা করে।
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার নাফিয়া শারমিন জানান, টঙ্গী সরকারি হাসপাতালে ২৭ জনের মতো চিকিৎসা নিতে আসে।
জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মহিউদ্দিন আহমেদ বলেন,গ্যাস বেলুন বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছে। আর দুই পক্ষের সংঘর্ষ হয়তো নিজেদের ভুল বোঝাবুঝির জন্য হয়ে থাকতে পারে।

Print Friendly, PDF & Email

Explore More Districts