টঙ্গীতে গণঅধিকার পরিষদের রাজনৈতিক কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত – Daily Gazipur Online

টঙ্গীতে গণঅধিকার পরিষদের রাজনৈতিক কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত – Daily Gazipur Online

স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীতে গণঅধিকার পরিষদের রাজনৈতিক কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকালে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ মাঠে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা গণঅধিকার পরিষদ এ আয়োজন করে।
গণঅধিকার পরিষদের টঙ্গী পূর্ব থানার সভাপতি মোশতাক সরকার টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, গাজীপুর মহানগর সভাপতি মোবারক হোসেন সরকার ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন।

Print Friendly, PDF & Email

Explore More Districts