টঙ্গীতে খালেদা জিয়ার সুস্হতার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে দোয়া মাহফিল – Daily Gazipur Online

টঙ্গীতে খালেদা জিয়ার সুস্হতার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে দোয়া মাহফিল – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক:সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনা করে ৪৮নং ওয়ার্ডের জহির মার্কেট এলাকায় টঙ্গী পূর্ব থানা তাঁতীদলের আয়োজনে এবং ৫৬ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ইসমাইল হোসেন নীরবের আয়োজনে দোয়া মাহফিল ও তবারক বিতরন অনুষ্ঠান পালিত হয় ।
প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন গাজীপুর -০৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারন সম্পাদক গাজী সালাহউদ্দিন ।
দোয়ার পূর্বে গাজী সালাহউদ্দিন বলেন, বেগম খালেদা একজন পরীক্ষিত রাজনৈতিক নেত্রী, যিনি তার সারাজীবনে বাংলাদেশ ও এদেশের জনগনের প্রশ্নে কোনো আপোষ করেন নাই, শত বাঁধা বিপত্তি-জেল জুলুম খেটেও এদেশ ও দেশের জনগনকে ছেড়ে বিদেশে চলে যাননি। তিনিই একমাত্র রাজনৈতিক নেতা যিনি বলেছেন “বিদেশে আমার কোনো ঠিকানা নেই, এদেশের মাটিই আমার শেষ ঠিকানা” তিনি আরো বলেন, বেগম জিয়া শুধু দলের সম্পদ নয়, তিনি বাংলাদেশের জনগনের আস্হা ও ভরসার প্রতীক, স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। তার জন্য আজ সারাদেশ দুঃখ ভারাক্রান্ত হ্নদয়ে দোয়ারত।


আরিচপুর বায়তুস সালাম জামে মসজিদ সংলগ্ন ৫৬নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ইসমাঈল হোসেন নীরব দলীয় কার্যালয়ে দোয়ায় উপস্হিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারন সম্পাদক গাজী সালাহউদ্দিন ও টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
এছাড়াও ৪৮ নং ওয়ার্ডের জহির মার্কেট এলাকায় তাঁতীদলের সভাপতি মোঃ আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নিজাম তালুকদারের পরিচালনায় আরো উপস্হিত ছিলেন ৪৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ নাসির মৃধা, টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ সভাপতি সাইফুল মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া, গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ম আহবায়ক আলফাজ দেওয়ান, শাহজালাল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজীবুর রানা, টঙ্গী সরকারী বিশ্বঃ কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক লিটন মৃধা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক মানবাধিকার সম্পাদক আলামিন শুভ, সুমন মিয়া সহ উপস্হিত নেতৃবৃন্দ। গত ৩/৪ দিন ধরেই টঙ্গী পূর্ব থানার অন্তর্গত ৪৯, ৪৫, ৪৭, ৫৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনা করে মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হচ্ছে ।

Print Friendly, PDF & Email

Explore More Districts