স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীতে পুড়ে যাওয়া আওয়ামী লীগের অফিসে ১৮ মাস পর দলীয় ব্যানার টাঙানো হয়েছে। বৃহস্পতিবার ভোররাত থেকে এই ব্যানার দেখে যায়। ব্যানারটিতে- জেনে রেখো…‘যতই হত্যা করো, জন্মাবো আবার, দারুণ সূর্য হবো-লিখবো নতুন ইতিহাস।’সহ কয়েকটি স্লোগান দেখা যায়।
এলাকার লোকজন জানান, ভোররাত থেকে এই ব্যানার চোখে পড়ছে। কে বা কাহারা ব্যানারটি লাগিয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা টঙ্গী আওয়ামী লীগ অফিসে আগুন দেয় ও লুটপাট চালায়। আগুনে পুড়ে যায় দলীয় অফিস।
এদিকে সকাল ১১টার দিকে গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তার ফেসবুকে টঙ্গী আওয়ামী লীগ অফিসে টাঙানো একটি ব্যানারের ভিডিও পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। ফেসবুকে পোস্ট করে সাবেক এমপি মো. জাহিদ আহসান রাসেল লেখেন, ‘টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে দীর্ঘ ১৮ মাস পর আওয়ামী লীগের দলীয় ব্যানার এবং জাতীয় পতাকা উত্তোলন।
এ বিষয়ে জানতে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, বিষয়টি তার জানা নেই।


