ঝিনাইদহে বৈষম্যবিরোধী নেতা নীরব হত্যা মামলায় তিন আসামি রিমান্ডে

ঝিনাইদহে বৈষম্যবিরোধী নেতা নীরব হত্যা মামলায় তিন আসামি রিমান্ডে

ঝিনাইদহে তাজ ফিলিং স্টেশনের কর্মচারীদের পিটুনিতে নিহত বৈষম্যবিরোধী নেতা নীরব আহমেদ হত্যা মামলায় তিন আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুরে ঝিনাইদহ সদর আমলি আদালতের বিচারক এ বিষয়ে নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, নীরব হত্যা মামলায় গ্রেপ্তার ৩ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। বিজ্ঞ আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আজ কারাগার থেকে ওই তিন আসামি—নাসিম হোসেন, রমিজুল ইসলাম ও দাউদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। মামলার অন্য আসামি পলাতক। তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর আছে।

Explore More Districts