ঝিনাইগাতীর ধানশাইলে ডিসিসি ক্লাবের উদ্যোগে ফুটবল বিতরণ – দৈনিক আজকের জামালপুর

ঝিনাইগাতীর ধানশাইলে ডিসিসি ক্লাবের উদ্যোগে ফুটবল বিতরণ – দৈনিক আজকের জামালপুর




ঝিনাইগাতীর ধানশাইলে ডিসিসি ক্লাবের উদ্যোগে ফুটবল বিতরণ – দৈনিক আজকের জামালপুর



ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল কালচারাল ক্লাবের (উঈঈ ঈষঁন) তত্ত্বাবধানে ধানশাইল, নলকুড়া ও কাংশা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক ও ক্রীড়া সংগঠনের মাঝে ডা: মফিদুল ইসলামের অর্থায়নে ৯টি ফুটবল বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার ১২ নভেম্বর বেলা ১১টার দিকে এ কার্যক্রমের আওতায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনগুলোর কাছে ফুটবলগুলো পৌঁছে দেওয়া হয়। ফুটবলপ্রাপ্ত প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর মধ্যে রয়েছে—ধানশাইল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধানশাইল ইসলামী দাখিল মাদ্রাসা, বাগেরভিটা দাখিল মাদ্রাসা, বিনাপানি স্কুল, দাড়িয়াপার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুরন্ত স্পোর্টিং ক্লাব, বিলাশপুর ছাত্রঐক্য, আপন শিক্ষা পরিবার এবং বাকাকুড়া চৌরাস্তা মোড়।


Explore More Districts