ঝিনাইগাতীতে বিয়ে বাড়িতে মারপিট ও গহনা লুটপাটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন – দৈনিক আজকের জামালপুর







ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দক্ষিন ডেফলাই গ্রামে বেদে পল্লীতে গতকাল শনিবার সকালে বিয়ে বাড়িতে মারপিট ও গহনা লুটপাটের অভিযোগ এনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভূক্তভোগী বেদে জামাল মিয়ার মেয়ে সেলিনা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন গত ১৩ই আগস্ট তাদের নিজস্ব বাস ভবনে বিয়ে চলকালীন সময়ে কয়েকজন অনধিকার ভাবে প্রবেশ করে কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিট, ভাংচুর, স্বর্ণের গহনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন। নিজের নিরাপত্তা ও প্রাণনাশের হুমকির কারণে এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় সেলিনা বাদী হয়ে ৬ জনকে সনাক্ত এবং অজ্ঞাত ১০/১২জনকে বিবাদী করে ন্যায় বিচারের স্বার্থে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ঝিনাইগাতীর বেদে পল্লীতে প্রায়ই সময়ে অপ্রতীকর ঘটনা ও অপরাধ সংঘঠিত হয়ে থাকে তা নিয়ন্ত্রনে রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।


Explore More Districts